ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

শেখ হাসিনাকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শুভেচ্ছা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন এবং টানা চতুর্থবারের মতো সরকার গঠন করায় তাকে অভিনন্দন জানিয়েছেন। মোদি বলেন, ‘আমি সফলভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানাই।’


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার পাঠানো অভিনন্দনপত্রে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা চতুর্থ মেয়াদে তার দেশকে নেতৃত্ব দিতে প্রস্তুতি গ্রহণ করছেন। ভারত ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক ও ঘনিষ্ঠ সম্পর্ক তাদের অপরিবর্তনীয় অংশীদারত্বের সর্বক্ষেত্রে গভীরতর হতে থাকবে। ঘনিষ্ঠ বন্ধু ও বিশ্বস্ত উন্নয়ন সহযোগী হিসেবে বাংলাদেশের আকাঙ্ক্ষা এবং প্রবৃদ্ধিতে সমর্থন অব্যাহত রাখবে ভারত।’


ওই বার্তায় বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি, শান্তি ও সমৃদ্ধি কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি।এ ছাড়া গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (পূর্ব টুইটার) শেয়ার করা এক বার্তায় ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের স্থায়ী ও জনকেন্দ্রিক অংশীদারত্ব আরও জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ।’



















































































খবর ইউএনবির

ads
ads
ads

Our Facebook Page

↑